Politics
 

ছয় দফা

Mukti Juddho Wiki থেকে

১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবর রহমান লাহোরে একটি সর্বদলীয় রাজনৈতিক সম্মিলনে ছয় দফা দাবী প্রকাশ করেন। এ সম্মিলনে আইয়ুবশাহী বিরোধী সকল রাজনৈতিক দল প্রতিনিধি প্রেরণ করে, যেখানে ৭০০ জনের মধ্যে মাত্র ২১ জন ছিলেন পূর্ব পাকিস্তান থেকে।

শেখ মুজিবর রহমানের এ ছয় দফা দাবি ঘোষণা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে সকল মহলে। পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানী শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির চাবি হিসেবে ছয় দফাকে চিহ্নিত করে, আর পশ্চিম পাকিস্তানে একে পাকিস্তান ভাঙার একটি প্রচেষ্টা হিসেবে রোষের চোখে দেখা হয়।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] দফা ১

লাহোর প্রস্তাব এর ওপর ভিত্তি করে সংবিধান একটি ফেডারেল ও সংসদীয় সরকারের অস্তিত্ব নিশ্চিত করবে, যে সংসদের সদস্যরা জনসংখ্যার ভিত্তিতে গঠিত নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধি হিসেবে প্রাপ্তবয়স্ক মানুষের ভোটে নির্বাচিত হবেন। আইন প্রণয়নকারী পরিষদ প্রশাসনের চেয়ে উচ্চতর বলে বিবেচিত হবে।


[সম্পাদনা] দফা ২

ফেডারেল সরকার শুধুমাত্র প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ে নীতি নির্ধারণ করবে, অবশিষ্ট বিষয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান প্রাদেশিক সরকারের মাধ্যমে সম্পন্ন হবে।

[সম্পাদনা] দফা ৩

উভয় ভাগে নিজস্ব মুদ্রা ও তহবিল থাকবে। পূর্ব পাকিস্তান থেকে সম্পদ পশ্চিম পাকিস্তানে যাওয়া রোধ করা গেলে অভিন্ন মুদ্রা চালু থাকতে পারে।

[সম্পাদনা] দফা ৪

কর ও রাজস্ব আদায় প্রাদেশিক সরকারের এখতিয়ারভুক্ত হবে, এবং ফেডারেল সরকার সংবিধানে স্বীকৃত পদ্ধতিতে প্রাদেশিক সরকারের কাছ থেকে অর্থের যোগান পাবে।

[সম্পাদনা] দফা ৫

প্রাদেশিক সরকার তার অর্জিত বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে, স্বাধীণভাবে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ করতে পারবে এবং অন্য দেশের সাথে বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হতে পারবে। ফেডারেল সরকারের প্রয়োজনীয় বৈদেশিক অর্থ প্রাদেশিক সরকারের পক্ষ থেকে দেয়া হবে।

[সম্পাদনা] দফা ৬

প্রাদেশিক সরকার তার নিজস্ব মিলিশিয়া বা আধাসামরিক বাহিনী গঠন করতে পারবে।


[সম্পাদনা] সূত্র

  1. THE CRUEL BIRTH OF BANGLADESH, আর্চার কে. ব্লাড, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০০২, পৃষ্ঠা ৫০-৫২।