উইটনেস টু সারেন্ডার
Mukti Juddho Wiki থেকে
লেখক: সিদ্দিক সালিক।
প্রকাশক: মহিউদ্দিন আহমেদ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
প্রথম প্রকাশ: ১৯৯৭ খ্রিষ্টাব্দ।
ISBN: 984 05 1373 7
এ বইটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, করাচী, পাকিস্তান থেকে ১৯৭৭ সালে প্রথম প্রকাশিত হয়, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সম্মতিক্রমে ১৯৯৭ সালে দি ইউনিভার্সিটি প্রেস থেকে পুনর্প্রকাশিত হয়।
সিদ্দিক সালিক পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। প্রভাষক হিসেবে পেশা জীবন শুরু করলেও পরবর্তীতে সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন, যোগ দেন তদানীন্তন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। তারপর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৭০ সালের জানুয়ারিতে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে আসেন এবং ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ পাকিস্তানী সেনাবাহিনীর পরাজয়ের পর যুদ্ধবন্দী হিসেবে ভারতে নীত হন। দুই বছর যুদ্ধবন্দী হিসেবে কারাবাসের পর সিদ্দিক সালিক পুনরায় পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৮৮ সালে বাহাওয়ালপুর বিমানধ্বস এ তিনি নিহত হন।
